ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদককারবারি মনজু আলম (৫৫) কে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ ও গাঁজা খাওয়ার সরঞ্জাম সহ আটক করেছে পুলিশ ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি গ্রামে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।

এসময় মাদককারবারি মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিরোধ করার সময় স্থানীয় দুই যুবকের হাত কামড়ে রক্তাক্ত করে।

এ সময় সময় উপস্থিত ছিলেন পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবাদার ফরিদুল ইসলাম খান।

সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির সাথে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।

Share Button