বান্দরবান, সাতকানিয়া ও বাঁশখালীতে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

দি ন্যাশনাল এসোসিয়েশন অব এপেক্স ক্লাবস অব বাংলাদেশ ও রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের যৌথ উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত বান্দরবান, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার অসহায় পরিবারের মাঝে ৬০০টি খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করা হয়েছে।

বান্দরবান পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ মানবিক সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের এলজিপিএনপি ও লাইফ গভর্নর এপেক্সিয়ান রেজোয়ান সাইদী, উক্ত সেবা কার্যক্রমে সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো: নুরুল আমিন চৌধুরী আরমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনভিপি এপেক্সিয়ান নজরুল ইসলাম,রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের অতীত সভাপতি রোটারিয়ান সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমউদ্দিন, এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপে. কামাল পাশা।

আরও ‍উপস্থিত ছিলেন জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান মো. শাইফুদ্দিন, অতীত ডেপুটি গভর্নর রোটারিয়ান মুবীনুল হক মুমিন, মোহাম্মদ ফরহাদ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ হাসান, রোটারিয়ান মো.সাজ্জাদ হোসাইন,এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. ইঞ্জিনিয়ার রুই প্রু অং মার্মা, পিপি এপে. মোজাম্মেল হক,সেক্রেটারি এপে. মাসং চিং, সেবা পরিচালক এপে. অং মে, এপেক্স ক্লাব অব নীলাচলের পিপি এপে. হিলি প্রু, সেক্রেটারি এপে. লিটন কান্তি সরকার, এপেক্স ক্লাব অব সাংগুর প্রেসিডেন্ট এপে. পাপন বড়ুয়া,সিনিয়র সহ-সভাপতি আব্দুর শুক্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, দুর্যোগের সময় মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সেবামূলক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বান্দরবান, সাতকানিয়া ও বাঁশখালীর বন্যাকবলিত পরিবারের মাঝে চাল, ডাল,তেল,আলু,লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ৬০০টি ত্রাণ প্যাকেটের মধ্যে বান্দরবানে ২০০, সাতকানিয়া ২০০ এবং বাঁশখালীতে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী সম্বলিত ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, মানবিক সেবার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share Button