বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা কার্যক্রম বাস্তবায়নে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:

সাম্প্রতিক আকাশচুম্বী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানে “Flood Emergency Response in Bandarban 2026” শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বান্দরবান সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান পৌরসভার পৌর প্রশাসক এস এম মনজুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান এরিয়ার সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার। এসময় উপস্থিত ছিলেন গ্রাউসের উপনির্বাহী পরিচালক চিন্ময় মুরুং, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা,গ্রাউস প্রতিনিধি সোনিয়া আফরোজ’সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বাস্তবায়নাধীন “Flood Emergency Response in Bandarban 2026” প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, উপকারভোগী নির্বাচন, সহায়তা বিতরণ পদ্ধতি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকল্পটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হবে।

Share Button