স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসিআই মোটরস এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের উড্ডামারী দিকদারী আবাসন এলাকার শতাধিক বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন এসি আই মোটরস এর ডিরেক্টর সেলস আজম আলী, এ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মাজাহারুল হক, টেরিটোরি ম্যানেজার হামিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
