ভূরুঙ্গামারীতে দূযোগ পূর্ববর্তী ও পরবর্তী করণীয় শীর্ষক কর্মসূচির সমাপনী

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কিশোর-কিশোরী ও অভিভাবকদের দুর্যোগের পূর্ববর্তী ও পরবর্তী করণীয় বিষয়ে সচেতন করতে আয়োজিত ১৮টি সচেতনতা সেশনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়ন ফেডারেশনের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।

এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং তিলাই ইউনিয়ন যুব কল্যাণ সংস্থার বাস্তবায়নে কর্মসূচিটি পরিচালিত হয়।

তিলাই ইউনিয়ন যুব কল্যাণ সংস্থার সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, ইউপি সদস্য আব্দুর বারেক, তিলাই ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন বাবু, কোষাধ্যক্ষ ইয়াকুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, বন্যা, ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। তাই আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ, জরুরি খাদ্য ও ওষুধ সংরক্ষণ, নিরাপদ আশ্রয় সম্পর্কে ধারণা এবং দুর্যোগ-পরবর্তী সময়ে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে অংশগ্রহণকারীদের পরামর্শ দেওয়া হয়।

আয়োজকেরা জানান, তিলাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও চরাঞ্চলে ধারাবাহিকভাবে ১৮টি সেশন পরিচালনা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সবজির বীজ, স্যানিটারি ন্যাপকিন ও সাবান বিতরণ করা হয়।

Share Button