নাগেশ্বরী ডিএম স্কুলে গুজবে প্রতিরোধে ওসির সচেতনতা সভা

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুলে গলাকাটা ছেলেধরা গুজব প্রতিরোধে সচেতনতাসভা করেছে ওসি। পদ্মাসেতুতে মানুষের মাথার প্রয়োজনে গলাকাটা ছেলেধরার গুজব রুখতে এবং গুজব ছড়াতে সতর্ক থাকতে শিক্ষার্থীদের এসেম্বলির সময় এ বিষয়ে আলোচনা করেন নাগেশ্বরী থানার কর্মকর্তা ইনচার্জ রওশন কবীর। বৃহঃপতিবার সকালে প্রধান শিক্ষক কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, শিক্ষক জহুরুল হক সদ্দিকী, আবদুল কাদের, আবদুর রশিদ প্রমুখ।

Share Button