ভূরুঙ্গামারীতে কুইজ প্রতিযোগিতা ও শিক্ষামূলক সেমিনার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “মোটিভেট ভূরুঙ্গামারী’র আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও শিক্ষামূলক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৫ মে) ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি, মুভমেন্ট ফর পাংচুয়ালিটি, আলোর দিশারি আন্ধারীঝাড় ও Turning Point of Education এর সহযোগিতায় আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোটিভেট ভূরুঙ্গামারীর সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম মুবিন।

 

সভাপতিত্ব করেন মোটিভেট ভূরুঙ্গামারীর সভাপতি সাইদ আল শিহাব। মোটিভেট ভূরুঙ্গামারীর সাধারণ সম্পাদক মিমতাউল ইসলাম মাহিনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন মোটিভেট ভূরুঙ্গামারীর উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক  মতিয়ার রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা এবং Turning Point Education’ এর প্রতিষ্ঠাতা মোজাহার-উল-আলম, মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির অ্যাডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরণ, আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল মান্নান মন্ডল।

 

এ সময় মোটিভেট ভূরুঙ্গামারীর সহ সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী হাছান মামুন (কুইজ প্রতিযোগিতার দায়িত্বে), রাসেল, মনির ও স্বপ্না শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সহযোগী সংগঠন “আলোর দিশারী আন্ধারীঝাড়”-এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন শামীম সাগর।

 

উল্লেখ্য কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Share Button