কুড়িগ্রামে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাটিকাটা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানা পুলিশের একটি টিম মাটিকাটা মোড় এলাকায় অভিযান চালায়। এসময় যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার মোছা. নাজমিন আক্তার (২২) নামে এক নারীকে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে এক নারী মাদক কারবারিকে গাঁজাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিলমারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share Button