স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছেলেধরা গুজব ঠেকাতে প্রশাসনের উদ্যোগে সচেকনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী থানার আয়োজনে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের হলরুমে আজ মঙ্গলবার সকালে পদ্মাসেতুতে মানুষের মাথার প্রয়োজন এমন ভুল তথ্য ছড়ায় এবং বিভিন্ন যায়গায় ছেলেধরার গুজব ছড়ানোয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকদের নিয়ে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে এসময় কান না দিতে সচেতনতামূলক বক্তব্য রাখেন বক্তব্য রাখেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন কবীর, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভপতি ওমর ফারুক, সংবাদকর্মী শফিকুল ইসলাম শফি, হাফিজুর রহমান হৃদয় প্রমুখ।
