মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার ৩নং বান্দরবান সদর ইউনিয়নের ২০২৬-২০২৭ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা ৬মে বুধবার ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংসাহ্লা মারমা এর সভাপতিত্বে ও বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় বাজেট
সভায় উপস্থিত ছিলেন রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মারমা, রেইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফুর রশিদ মিন্টু, সাংবাদিক মুহাম্মদ আলী,সরকারী লাইন ডিপার্টমেন্টরন প্রতিনিধিগণ, ইউপি প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য বীর লাল তংচঙ্গা,ইউপি মহিলা সদস্য পুষ্পবতী তংচঙ্গা, ইউপি সদস্য মো: শহিদুল ইসলাম,ইউপি সদস্য শৈ সিং মারমা,ইউপি সদস্য অজিত তংচঙ্গা,ইউপি সদস্য মো: হানিফ,ইউপি সদস্য জগদীশ চন্দ্র ত্রিপুরা, ইউপি সদস্য মনসুর আলম, ইউপি সদস্য চনুমং মারমা, ইউপি সদস্য গংবুসে (পুলু) মারমা সহ অন্যন্য ইউপি সদস্যবৃন্দ ও জাতীয়বাদী যুব নেতা মো:পারভেজ উদ্দীন ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন বাজেট সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,স্থানীয় উন্নয়ন, কৃষি, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামোর জন্য বার্ষিক আয়-ব্যয়ের পরিকল্পনা এখানে উপস্থাপন ও অনুমোদন করে। বাজেট সভার মূল বৈশিষ্ট্য:উন্মুক্ত আলোচনা: বাজেটে আয়-ব্যয়ের খাতসমূহ জনগণের সামনে উন্মুক্ত করা হয় এবং মতামত নেওয়া হয়। উন্নয়ন পরিকল্পনা: গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মত খাতগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উৎস: বাজেট মূলত সরকারি বরাদ্দ (এলজিইডি, এডিপি) এবং নিজস্ব ট্যাক্স আয়ের উপর নির্ভরশীল।
বার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বান্দরবানে ৩নং বান্দরবান ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভায় রাজস্ব আয় ও উন্নয়ন আয় মিলে মোট আয় ধরা হয়েছে ১কোটি ৬৫ লক্ষ ৩৪ হাজার ৪০ টাকা। ১,৬৫, ৩৪,০৪০/- টাকা সমপরিমাণ মোট ব্যয় ধরা হয়েছে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাজেট সভায় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত ও অনুমোদিত হয়।
