উৎসব আনন্দে বান্দরবানে বাংলা নববর্ষ উদযাপন

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

উৎসব আনন্দে বান্দরবানে পালিত হচ্ছে বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। উৎসবকে ঘিরে ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

১৪ এপ্রিল পহেলা বৈশাখ মঙ্গলবার সকালে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু করা হয় নববর্ষের আনুষ্ঠানিক আয়োজন।

এসময় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো.আবদুর রহমান, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, বান্দরবানের পৌর প্রশাসক মো: মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক নু ক্রাচিং মার্মা,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু’সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসময় বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে এবং পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় বাঙ্গালি সম্প্রদায় ছাড়াও পার্বত্য এলাকায় বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে সেজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এসময় নেছে গেয়ে আনন্দ উপভোগ করে সকলে।

এদিকে বান্দরবানে একদিকে বাঙ্গালিদের বর্ষবরণ বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে আর অন্যদিকে ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের বর্ষবিদায় আর বর্ষবরণকে ঘিরে চলছে কয়েকদিনব্যাপী বৈসাবির বর্ণাঢ্য আয়োজন।

Share Button