নাগেশ্বরীতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা : মরদেহ উদ্ধার

নয়া খবর ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কুড়ারপাড় এলাকায় রহিমা বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃ-ত্ত-রা। শুক্রবার (১০ এপ্রিল) সকালে নিজ বাড়ির আঙিনা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে ঘর থেকে ডেকে বাইরে এনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ধারনা করেন স্থানীয়রা। নিহত রহিমা বেওয়ার চার মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রায় এক যুগ আগে তার স্বামী ফয়েজ উদ্দিন মারা যান। তার তিন মেয়ে ও এক ছেলে ভারতের দিল্লিতে বসবাস করেন এবং সেখান থেকে মাসে অর্থ পাঠিয়ে তার ভরণপোষণ চলত। একই ইউনিয়নের নাখারগঞ্জ বাজার এলাকায় তার অপর এক মেয়ে থাকেন।
স্থানীয় সূত্র জানায়, ৩২ শতক ভিটেমাটি ছাড়া তার তেমন কোনো সম্পদ ছিল না। তিনি বাড়িতে একাই বসবাস করতেন এবং এলাকায় সজ্জন নারী হিসেবে পরিচিত ছিলেন।
প্রতিদিন সকালে পাশের বাড়ির অবিজন বেওয়ার সঙ্গে তার দেখা হতো। শুক্রবার সকালে তাকে দেখতে না পেয়ে খোঁজ নিতে গিয়ে অবিজন বেওয়া বাড়ির গেট খোলা অবস্থায় পান। ভেতরে ঢুকে দরজার সামনে র*ক্তা*ক্ত ম*র*দে*হ দেখতে পেয়ে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

Share Button