ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয়ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর মা মরহুমা তাসলিমা আজাদ এর প্রথম মৃত্যু বার্ষিকী
উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিকসম্পাদক ওসমান গণির উদ্যোগে বাদ আছর নামাজের
পর শহরের গোয়ালপাড়া এলাকার তেলিপাড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, জেলা ছাত্রলীগেরসাংগঠনিক সম্পাদক ওসমান গণি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাহিদ, উপ-দপ্তর সম্পাদক
আবির হোসেন রকি, সহ সম্পাদক রাসেল ইসলামরাশেদ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকগোলাম রব্বানীর মা মরহুমা তাসলিমা আজাদ এরপ্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
