বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান সদর দপ্তর ৬৯পদাতিক ব্রিগেড এর প্রশিক্ষণ মাঠের আয়োজনে পবিত্র ঈদ উপলক্ষে বৃহস্পতিবার(১৯ মার্চ) দুপুরে বান্দরবান জেলায় অসহায় ও দুস্থ ১০০টি পরিবার মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার পক্ষে ,মেজর পারভেজ রহমান জিএসও-২ (ইন্টেলিজেন্স) সহ রিজিয়ন সেনা স্টাফ অফিসারবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।
এই কর্মসূচির আওতায় ১০০টি গরীব নিরীহ অসহায় দুস্থ পরিবার মাঝে ঈদে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রিক মধ্যে রয়েছে পোলাও চাল, মুরগির মাংস,সেমাই,গুড়া দুধ,চিনি,সয়াবিন তৈল ইত্যাদি।

উক্ত অনুষ্ঠানে বান্দরবান রিজিয়ন এর পক্ষ হতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের যেকোন দূর্যোগ ও মানবিক কার্যক্রম অব্যহত থাকবে।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share Button