কুড়িগ্রাম প্রতিনিধি:
শিশু বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে কুড়িগ্রামে একটি সচেনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ মার্চ বেসরকারি সংস্থা এ্যাসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট আফাদ এর আয়োজনে তাদের নিজস্ব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
কার্তিক চন্দ্র সেনের সঞ্চালনায় প্রধান অতিথি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী,ফুলবাড়ি উপজেলার সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, বেলগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, শিফট্টার সোচ্চার ফোকাল রেশমা সুলতানা বক্তব্য রাখেন।
বক্তারা আরও বলেন,শিশু বিবাহের ক্ষতিকর প্রভাব, এর সামাজিক, স্বাস্থ্যগত ও শিক্ষাগত নেতিবাচক দিক তুলে ধরা হয়। শিশু বিবাহ একটি সামাজিক সমস্যা, যা প্রতিরোধে পরিবার, সমাজ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।এছাড়াও কিশোর-কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, অভিভাবকদের সচেতন করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক নজরদারি জোরদার করা গেলে শিশু বিবাহ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এসময় অংশগ্রহণকারীগণ শিশু বিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং সম্মিলিতভাবে শিশু বিবাহ বন্ধে শপথ গ্রহণ করেন।
সচেতনতা সভায় ইমাম,পুরোহিত, কাজি, ঘটক, ইউনিয়নের নারী-পুরুষ জনপ্রতিনিধি,কিশোরী, যুবক,অভিভাবক, শিক্ষকসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সেভ দ্যা চিলড্রেন এবং এ্যাম্বাসি অফ দ্যা কিংডম অফ দ্যা নেদারল্যান্ডস এর আর্থিক সহযোগিতা করে। সোচ্চার প্রকল্পের আওতায় শিফট ক্যাম্পেইন এর অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
