কুড়িগ্রামে সোহেল হোসনাইন কায়কোবাদের জনপ্রিয়তা নিয়ে অপপ্রচারের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:

জনগণের ভালোবাসা ও বিশ্বাসই একজন মানুষের প্রকৃত পরিচয়। আর সেই ভালোবাসা ও আস্থার প্রতিফলনই দেখা যায় কুড়িগ্রামের সুপরিচিত সমাজসেবক ও গণমানুষের নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের প্রতি সাধারণ মানুষের অকৃত্রিম সমর্থনে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে মানবিকতা, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি কুড়িগ্রামবাসীর হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সৎ, আদর্শবান ও সহজ-সরল ব্যক্তিত্বের অধিকারী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ তাকে মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এলাকার সচেতন মহল মনে করেন, সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে জনগণের বিপুল সমর্থন ও ভালোবাসা ইতোমধ্যেই প্রমাণ করেছে যে, এসব অপপ্রচার মানুষের বিশ্বাসকে নষ্ট করতে পারবে না।

স্থানীয় বাসিন্দারা বলেন, জনগণের ভোট ও সমর্থনই প্রমাণ করে একজন নেতার প্রকৃত জনপ্রিয়তা। আর সেই পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। কুড়িগ্রামের মানুষ তার কর্মকাণ্ড সম্পর্কে অবগত এবং তারা ভালো করেই বুঝতে পারে কে সত্যিকারের জননেতা এবং কে অপপ্রচার চালাচ্ছে।

সচেতন মহলের দাবি, সমাজে সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকা উচিত। কারণ কুড়িগ্রামের মানুষ সবকিছুই লক্ষ্য করছে এবং প্রয়োজনে অপপ্রচারের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নেবে।
তারা আরও বলেন, একজন সম্মানিত মানুষকে সম্মান দেওয়াই সমাজের দায়িত্ব। অন্যথায় জনগণের ধিক্কার এড়ানো কঠিন হবে বলেও মন্তব্য করেন এলাকাবাসী।

Share Button