স্টাফ রিপোর্টার:
আজ ৬ মার্চ শুক্রবার নাগেশ্বরী উপজেলার, ভিতবরন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় দারুন নাজাত মাদ্রাসায় ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। এ কার্যক্রম পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক।
ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় দারুন নাজাত মাদ্রাসায় ইফতার মাহফিল এর আয়োজনে উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর উপদেষ্টা ডা মোঃ সাইদুর ইসলাম, সভাপতি মোঃ রাশেদ আহমেদ , সাধারণ সম্পাদক মোঃ লিটু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল সাঈফ, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ অন্তর মাহমুদ, সাব্বির আহমেদ,মহিব, হান্নান সহ নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর সকল সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং রমজানের তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন। সংগঠনটির স্লোগান— “মানব জাতির কল্যাণে, এগিয়ে আসি সেবা দানে” কে ধারণ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, নাগেশ্বরী ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন মানবিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মাসুদ খন্দকার হুজুর। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
