মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
Next Gen Nursing Alliance Bangladesh (NNAB)-এর উদ্যোগে, Bandarban Nursing College এর সহযোগিতায় সারা বাংলাদেশের সকল নার্সিং কলেজের শিক্ষার্থীদের থেকে গৃহীত সহায়তা থেকে বান্দরবান এর মুসলিমদের জন্য ইফতার ও ঈদ উপহার উপহার প্রদান করা হয়।
৭ই মার্চ শনিবার বান্দরবান সদরের বেশ কয়েকটি জায়গায় প্রদান করা হয় এ উপহার সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক নেক্সট জেন নার্সিং এলায়েন্স বাংলাদেশ এর পক্ষে সভাপতি মো. ইমরান রাজা, ভলান্টিয়ার মো.তানিম হোসেন, আরবান ফায়ার কমিউনিটি ভলান্টিয়ার লিডার এবং বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থী মোসা রুমানা আক্তার, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, এডভোকেট মো: শাহাদাত হোসেন, এছাড়াও মো. ছলিমুল ইসলাম, মো.মাসুদ রানা, সজীব আহমদ,মো বাবু,নিউ জেনারেশন অব বান্দরবান জেলার সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. আনিসুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো. মাইনউদ্দিন, স্থানীয় জন প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজক কমিটি জানায়: পবিত্র রমজান আমাদের শিখায় ভ্রাতৃত্ব, সহানুভূতি ও ভাগাভাগি করে নেওয়া। স্থানীয় শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীদের পক্ষে রুমানা আক্তার ঢাকা থেকে আগত বন্ধু সংগঠনকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, এরকম প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীরা যদি এগিয়ে আসে তাহলে তারা আরও খুশি হবে। আর সেই খুশি ছড়িয়ে যাবে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। সকল নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার্থীদের যারা সারা বাংলাদেশ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোঃ ইমরান রাজা এবং এভাবে সকল নার্সিং শিক্ষার্থীদের সেবা ও সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
