আন্তর্জাতিক নারী দিবসে কুড়িগ্রামে মহিলা দলের র‍্যালি ও আলোচনা সভা

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে সারা বিশ্বের মতো কুড়িগ্রামেও পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নারীর ক্ষমতায়ন, সমঅধিকার এবং সমাজের সর্বস্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।

রবিবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা। কুড়িগ্রাম জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আছমা ইসলাম লাভলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুন নাহার বিউটি, রিনা বেগম ও হালিমা পারভীনসহ জেলা, উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি কুড়িগ্রাম ঈদগাহ ময়দান থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Share Button