কচাকাটায় নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার আয়োজন

স্টাফ রিপোর্টার:

৩ মার্চ মঙ্গলবার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার আল- জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। এ কার্যক্রম পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক।

দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ খোরশেদ আলম হুজুর।

কচাকাটা থানার আল- জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় ইফতার মাহফিল এর আয়োজনে উপস্থিত ছিলেন আরটিভি’র কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, দৈনিক দিনকাল প্রত্রিকার কচাকাটা প্রতিনিধি মনিরুল ইসলাম মিলন, সমাজ সেবক ফখরুল ইসলাম, চর উন্নয়ন কমিটির সহ সভাপতি আব্দুর রাজ্জাক ও নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর সভাপতি মোঃ রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ লিটু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল সাঈফ, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ অন্তর মাহমুদ, রশিদ আহমদ, রেদওয়ান, সাব্বির আহমেদ, মহিব, রবিউল ইসলাম, নুর জামাল সহ নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর সকল সদস্যবৃন্দ।

Share Button