নাগেশ্বরীতে চ্যানেল এস-এর বর্ষপূতি উদযাপন

স্টাফ রিপোর্টার:

“সব কথা সবার কথা” এই স্লোগানে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দর্শকনন্দিত ও জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূতি উদযাপন করা হয়েছে। নাগেশ^রী উপেজলা প্রতিনিধি আব্দুস সালামের আয়োজনে এ উপলক্ষে শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাব নাগেশ্বরী কার্যালয়ে কেক কাটা ও আলাচনাসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব নাগেশ^রীর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, যুগান্তরের উপজেলা প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি খলিলুর রহমান, মুক্ত খবরের প্রতিনিধি মসলেম উদ্দিনসহ অনেকে।

এ সময় বক্তারা জানান, চ্যানেল এস শুরু থেকেই যেভাবে দেশ মাটি ও মানুষের সুখ, দুঃখ, উন্নয়ন, সম্ভাবনা, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের নানা বিষয়ে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার সাথে সংবাদ প্রচার করায় আজ দেশের আনাচে কানাচে ব্যাপক জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। চ্যানেলটির এই কার্যক্রম চলমান রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তারা।

Share Button