নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দরিদ্র গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে আর্থিক সহায়তার চেক প্রদান করেছে আরডিআরএস বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে আরডিআরএস বাংলাদেশ কোর কমপ্রিহেনসিভ প্রোগ্রামের (ইএলসি) আওতায় এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগী মায়েদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।
এ সময় আরডিআরএস বাংলাদেশ প্রতিনিধি অমল কুমার রায় সহ উপকারভোগী নারী আমেনা আক্তার, রহিমা খাতুন, ইছমোতারা ও মল্লিকা জাহান মিতু উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা জানান, এই আর্থিক সহায়তা তাদের প্রসবকালীন চিকিৎসা ব্যয় বহনে সহায়ক হবে এবং এতে মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে। তারা এ সহায়তার জন্য আরডিআরএস বাংলাদেশসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
