স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-র গুলিতে নির্মম হত্যাকান্ডের শিকার ফেলানী খাতুনের কবর জিয়ারত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা। বুধবার দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামের ফেলানীর নিজ বাড়ীতে কবর প্রাঙ্গণে উপস্থিত হয়ে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম রেজাউল করিম। পরে ফেলানীর বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা আব্দুল্লা হিল জামান, বিআরডিরি কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রতন কুমার সাহাসহ অনেকেই।
