জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রাম ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল।
২২ ডিসেম্বর সোমবার সকাল ১২ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদসহ দলের অনান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা,যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু,অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,সাবেক এমপি মোঃ উমর ফারুক,সাবেক পৌর মেয়র মোঃ আবু বক্কর সিদ্দিক,দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির সদস্য মোঃ আজিজুল হক,পৌর বিএনপি-র আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদস্য সচিব আব্দুল আলিম, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির,জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান,সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল বলেন,মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি কুড়িগ্রাম ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরেছি। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে আমরা এখানে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো।রাজারহাট হাসপাতাল, কুড়িগ্রাম সদর হাসপাতাল, ফুলবাড়ি হাসপাতালে চিকিৎসা খাতের উন্নয়নের চেষ্টা করব এবং কমিউনিটি ক্লিনিক গুলোতে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ করা সহ সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করবো, অঞ্চলের জনগণের বেকারত্ব দুর করার সহ কুড়িগ্রামের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন,সকল ধরনের নির্বাচনী আচরণবিধি মেনে চলে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এ প্রত্যাশা কামনা করেন তিনি।
আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন বিএনপি সরকার গঠন করলে এবং আমি সংসদ সদস্য নির্বাচিত হলে রাজারহাট হাসপাতাল, কুড়িগ্রাম সদর হাসপাতাল, ফুলবাড়ি হাসপাতালে চিকিৎসা খাতের উন্নয়নের চেষ্টা করব এবং কমিউনিটি ক্লিনিক গুলোতে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ করা সহ সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা,ইনশাআল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হলে কুড়িগ্রামের উন্নয়নে কাজ করা এটাই আমার প্রথম অঙ্গীকার।
