নাগেশরীতে টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ

শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ, কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আন্তার্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) এর বাস্তবায়ন ও সহযোগিতায় ওসিপি মিশ্র সার ব্যবহার করে কীভাবে খরচ কমিয়ে ফসল বাড়ানো যায় এবং সাথে সাথে মাটির স্বাস্থ্য ভালো রাখা যায় সে বিষয়ে ৩০ জন কৃষক-কৃষানী ও ৪ জন সার ডিলারকে নিয়ে টেকসই ব্যবস্থাপনা অংশের এই কৃষক প্রশিক্ষণ ১৭ জুলাই বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুজ্জামানের সভাপতিত্বে এবং আইএফডিসি-এর মাঠ সমন্বয়কারী মো. নাজমুল হকের সার্বিক ব্যবস্থাপনায়, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য আইএফডিসি-ঢাকা’র কৃষি বিশেষজ্ঞ ড. শাহারুক আহম্মেদ, রাখেন কৃষি বিশেষ অতিথি মৃত্তিকা বিজ্ঞানী মাইনুল আহসান প্রমুখ।

Share Button