কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের চিলমারী উপজেলা সিনেমা হল মোড় এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় চিলমারী উপজেলা শহরের সিনেমা হল মোড়ে বজরাগামী রোডে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত নছিম উদ্দিন দেওয়ানী (৭০) থানাহাট ইউনিয়নের সমাজ পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা। পরে স্থানীয় জনতা ট্রাক্টরকে ধাওয়া দিলে চিলমারীর শাহজাহান মিয়ার ইটভাটায় আশ্রয় নেয়।
এবিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Share Button