বিজয় দিবসে নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে জামায়াতে ইসলামী। নাগেশ্বরী উপজেলা শাখা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে বিকালে বিজয় র‍্যালিটি কামিল মাদরাসা থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজমোড়ে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান মিয়া, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, পৌর আমির মাওলানা আব্দুল মকবুল হোসেন প্রমুখ।

Share Button