বান্দরবানে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা, অদম্য নারী সংবর্ধনা ও সমিতির অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

বান্দরবান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুপন চাকমা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, ইসলামিক ফাউণ্ডেশন উপপরিচালক মো সেলিম উদ্দিন, জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি অং চ মং মারমা, সাংবাদিক মুহাম্মদ আলী, বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় বক্তারা বলেন নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনের মধ্যে দিয়ে পুরুষ শাসিত সমাজে নারী হয়ে বেগম রোকেয়ার যে অসামান্য অবদান রেখেছেন প্রতিনিয়ত তা নারী জাতিকে জাগ্রত করেছেন।

জেলা পর্যায়ে নির্বাচিত ১.শ্রেষ্ঠ অদম্য নারী ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উম্মে কুলসুম খুকি (সাথী),ঠিকানা- শেরে বাংলা নগর,বান্দরবান পৌরসভা,বান্দরবান পার্বত্য জেলা। ২.শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বাইশারী, নাইক্ষ্যংছড়ির অংমাচিং চাক। ৩.সফল জননী নারী নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী রুমি বড়ুয়া,৩৫৬নং পলি মৌজা,রুমা উপজেলা। ৪.সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী লামা উপজেলার শারাবান তহুরা।

এছাড়াও অনুষ্ঠানে জেলা মহিলা অধিদপ্তর কর্তৃক নিবন্ধন কৃত ১২টি সমিতি কে ৩২ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৮৪ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।

Share Button