কুড়িগ্রামে এসডিএফ’র স্টেকহোল্ডার কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে রেজিলিয়েন এন্ট্রাপ্রনিওরশীল লাইভলীহুড ইম্প্রুভমেন্ট( আরইএলআই) প্রোজেক্টের স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে (৭ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন এডিসি জেনারেল বি.এম কুদরত এ খুদা এসডিএফ রংপুর অঞ্চলের আরএম (আইসিবি এ্যান্ড ইয়োথ) কৃষিবিদ বারী আনসারী, আরএম (হেলথ এ্যান্ড নিউট্রিশন) ডা: আবু রাহাত রোকোনুজ্জামান।

কুড়িগ্রাম জেলার জেলা ব্যবস্হাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা কর্মকর্তা ( আইসিবি) ছামসুন্নাহার, প্রকল্পের কার্যাবলী সম্পর্কে বক্তব্য রাখেন জেলা কর্মকর্তা যুব ও কর্মসংস্হান) অতিরিক্ত দায়িত্ব জীবিকায়ন জান্নাতুল ফেরদৌসী।

এন্ট্রাপ্রেনিওরশীপ সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলার (কুড়িগ্রাম সদর উলিপুর ভুরুঙ্গামারী) তে দারিদ্র্য বিমোচন, বেকারত্বের, স্বাস্থ্য, উদ্যোক্তা তৈরি এবং উদ্যোক্তাদের ৪% ইন্টারেস্ট এ ঋন দেয়।।

Share Button