জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলবাড়ি উপজেলা শাখার নাওডাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ড চর গোরকমন্ডল যুবদলের নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর আসনে মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সদস্য সচিব জেলা বিএনপি কুড়িগ্রাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব মোঃ রায়হান কবীর সভাপতি কুড়িগ্রাম জেলা যুবদল,জনাব মোঃ আব্দুল খালেক আহবায়ক ফুলবাড়ি উপজেলা যুবদল। শ্রী অপুর্ব লাল সেন ফুলবাড়ি উপজেলা যুবদ।
আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বিএনপি মনোনীত এমপি প্রার্থী বলেন গণতন্ত্রের মূল দর্শনই হলো জনগণের শাসন। তাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি। জনগণের ক্ষমতা পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যেই #৩১দফা বাস্তবায়ন আমাদের সংগ্রামের মূল অঙ্গীকার,একটি দারিদ্র্যমুক্ত মাদকমুক্ত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক কুড়িগ্রাম গড়তে ধানের শীষে ভোট দিন।
