ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ নয়ন মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার (১৭ নভেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নয়ন মিয়া ওই একই গ্রামের জুলহাস উদ্দিনের পুত্র।

এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ৪ প্যাকেট সিসা উদ্ধার করা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হহয়েছে।

Share Button