স্টাফ রিপোর্টারঃ
বাদ পড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই চলছে শিক্ষকদের আমরণ অনশ। এতে করে অসুস্থ হয়েছেন প্রায় দুই শতাধিক শিক্ষক এবং জীবন দিতে হয়েছে এক শিক্ষককে। তার মৃত্যুতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষকরা জানায়, বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে অনশনের সময় ফরিদপুর মধুখালি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেনের মৃত্যু হওয়ায় এই আলোচনা ও স্মরণসভা করেন নাগেশ্বরী উপজেলার বাদ পড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার বিকেলে বিএসসি মোড়স্থ উপজেলা চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকদের উপস্থিতিতে বাদপড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করনের দাবীতে এবং এ দাবি কীভাবে আরো বেগবান করার যায় সে নিয়েও আলোচনা করেন সুবিধা বঞ্চিত শিক্ষকরা।
শিক্ষক কমিটির নবগঠিত উপদেষ্ঠা আবু হোসাইনের সভাপত্বিতে এবং মোসলেম উদ্দিনের সঞ্চালণায় আলোচনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মজিবর রহমান, ওমর ফারুক মন্ডল, শামসুজ্জামান মাসুদ, স্কুল সভাপতি কাজী রাসেল, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মিন্টু, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শফি, সদস্য হাসানাত প্রমুখ।
