ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

এ এস খোকন , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম);

ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ডাল বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ নবেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার তৌহিদ, সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন প্রমুখ।

উল্লেখ্য, কৃষি প্রণাদনার কর্মসূচির আওতায় (২০২৫-২০২৬) উপজেলায় ৪ হাজার ২’শ ৬০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে গম, সরিষা, বিভিন্ন জাতের ডাল. পেয়াজ, চিনা বাদাম, সূর্যমুখি-হাইব্রিড পেঁয়াজ ও সার বিতরণ করা হবে।

Share Button