কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসুচি এ কর্মশালার আয়োজন করে। এতে অংশ নেয় দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সদস্যরা। এসময় অংশগ্রহণকারীরা দুর্যোগ নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির সক্ষমতা বৃদ্ধি বিশেষজ্ঞ তুষার চক্রবর্তী, ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ানুজ্জান চৌধুরী, যাত্রাপুর ব্র্যাঞ্চ ম্যানেজার (দাবি) গোলাম মোস্তফাসহ স্থানীয় জনপ্রতিনিধিগন।

Share Button