নাগেশ্বরীতে উপজেলা পর্যায়ে পানির প্রবেশাধিকার বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশর সহযোগিতায় এবং ইএসডিও এক্সসেস প্রকল্পের উপজেলা পর্যায়ে বিভিন্ন অংশীজনের সাথে পানির প্রবেশ অধিকার বিষয়ক কর্মশালা ২৯-১০-২০২৫ ইং তারিখ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ এর সভাপতিতে উক্তকর্মশালায় বিভিন্ন অংশীজন, সরকারি এবং বেসরকারি প্রতিনিধি, কমিউনিটি বেস্ড সংগঠন , ইউনিয়ন চেয়ারম্যানগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল ইঞ্জিনিয়াার মোঃ ফিরোজ কবির , উপজেলা কৃষি অফিসার মোঃ শাহরিয়ার হোসেন , উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি মোঃ ওমর ফারুক , সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ ইসমাইল ,বেরুবারি কালিগঞ্জ ও নুনু খাওয়া থেকে আগত প্রতিনিধি , স্থানীয় গণমাধ্যমর্কমী ও ইএসডওি এ্ক্সসে প্রকল্পরে প্রতিনিধি। ইএসডওি এ্ক্সসে অ্যাডভোকসেি এন্ড নটেওযর়্াকংি অফসিার মোঃ আতকিুজ্জামান রাজবি পাওয়ার পয়ন্টে প্রজেন্টেশেন উপস্থাপন করনে।
উক্তকর্মশালায় কালিগঞ্জ,বেরুবাড়ি, নুন খাওয়া ইউনিয়নের পানির প্রবেশাধিকার, পানি সমস্যা ও অধিকার সংক্রান্ত স্থানীয় কিছু বিষয় আলোচনা হয়। পানির অধিকার নিশ্চিত এ গভীর নলকূপ স্থাপন , কমিউনিটি ভিত্তিক পানির ব্যবস্থা ,জলবায়ু সহনশীল উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার, গ্রুপ ভিত্তিক মৎস্য চাষ, জলাবদ্ধতা বিষয়ে আলোচনা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ পানরি সমস্যা ও অধকিার সংক্রান্ত স্থানীয় কছিু সমস্যার সমাধানে ,সকলকে একসাথে কাজ করা আহ্বান জানান

Share Button