৩১দফা বাস্তবয়নে কুড়িগ্রামে মহিলা দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

কুড়িগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডে নাগরিকদের জন্য আলোকিত কুড়িগ্রাম-২ আসন উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখা এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ) সিনিয়র যুগ্ম সম্পাদক উম্মে আছমা ইসলাম লাভলী,মহিলা দলের নেত্রী রিনা বেগম,লাবনী আকতার, , জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলা শাখার, হুমায়ুন কবির, শ্রমিক দলের এরশাদুল হক ,ডাবলু লবাবু, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ) এ বিষয়ে মন্তব্য করে বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, এবং কৃষকের ন্যায্য দাবি পূরণ করা হবে।

Share Button