এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কোরআন শরীফ অবমাননার দায়ে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার তিলাই ইউনিয়নের জামতলায় ।
এলাকাবাসী জানায়, উপজেলার পাগলারহাট বাজারের নুরু বানিয়ার পুত্র রেদোওয়ান হোসেন (২০) পবিত্র কোরান শরীফে লাথি দিয়ে কোরান শরীফ অবমাননা করার সময় এলাকাবাসী দেখতে পেয়ে তাকে আটক করে গণধোলাই দেয়।
পরে থানা পুলিশ রেদোওয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, আটককৃত যুবক হাসপাতালে ভর্তি আছে, আইনী প্রক্রিয়া চলছে।
