রাজারহাটে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা: 

কুড়িগ্রামের রাজারহাটে বিএনপির উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবং কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাজিমখান ইউনিয়ন বিএনপির আহবায়ক বাদশা বকশি, রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম, নাজিমখান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলামসহ অন্যান্যরা।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বারা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে ২৬ নম্বর দফা হলো সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর বাস্তবায়ন। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই উদাহরণ। বিএনপি সবসময় সাধারণ জনগণের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সমাজের অসহाय, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করতে আমরা সদা প্রস্তুত।”এই ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে নিম্নলিখিত চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন:সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ডাইবেটিকস পরীক্ষা (সুগার মাপা) রক্তচাপ নিয়ন্ত্রণ, জরুরী ঔষধ পত্র বিতরণ করেন,চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মারুফ সদস্য জেলা বিএনপি ও কুড়িগ্রাম জেলা শাখা, ডাক্তার মিম, ডাক্তার রাফি, ডাক্তার আল মামুন, ডাক্তার হাসান, ডাক্তার রাফসান,মেডিকেল ক্যাম্প তত্বাবধানে ছিলেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর কনিষ্ঠ পুত্র নাজমুস সায়াদাত তানজীল এর নেতৃত্বে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল,বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্র দলের ঐকান্তিক প্রচেষ্ঠা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ওই ইউনিয়নের প্রায় চার শতাধিক নারী ও পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

Share Button