জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা:
বিএনপির ৩১দফা বাস্তবায়নের লক্ষে তারুণ্যে আস্তার প্রতীক তারেক রহমানের একটি সুখী সমৃদ্ধ উন্নয়নশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন কুড়িগ্রামের জনগণের পৌঁছে দেয়ার জন্য দিনরাত ছুটে চলছেন,তার এই অংশ হিসেবে হিন্দু ধর্মের সবচেয়ে বড় শারদীয় দূর্গা উৎসব কে কেন্দ্র করে, কুড়িগ্রাম সদর ঘোগাদহ ইউনিয়নে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ,জেলা বিএনপি’র সম্মানিত সদস্য সচিব আধুনিক ও স্মার্ট রাজনীতিবিদ আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের বলেন,আমরা আপনাদের মন জয় করতে চাই বিএনপির সব সময় আপনাদের পাশে ছিল এবং আছে,আমি আপনাদের আছি এবং থাকবো ইনশাআল্লাহ, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রত্যেকটি পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে,পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপি ইউনিয়ন বিএনপি সহ অন্যান্য সহযোগ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
