নয়া খবর ডেস্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন সিঁড়ি যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা হইতে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পূর্ব পায়রাডাঙ্গা চটাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ডায়াবেটিস পরীক্ষা নির্ণয়, অভিজ্ঞ মেডিসিন ডাক্তার সেবা, গাছ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি করে সংগঠনটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আনারুল ইসলাম জজ কোর্ট কুড়িগ্রাম।
উদ্বোধন করেন, ডা. সাইদুল ইসলাম সভাপতি সবুজ বাংলাদেশ কুড়িগ্রাম জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাশেদ আহমেদ সভাপতি নাগেশ্বরী ব্লাড ব্যাংক, জুয়েল রানা সভাপতি আলোর পরশ তরুণ সংঘ নাগেশ্বরী, রুবেল সরকার সিও হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নাগেশ্বরী, মুসা বাবু সভাপতি একতা যুব উন্নয়ন ফাউন্ডেশন ফকিরেরহাট।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন, ডা. হাফিজুর ইসলাম প্রতিষ্ঠাতা সভাপতি স্বপ্ন সিঁড়ি যুব উন্নয়ন সংগঠন, সার্বিক সহযোগিতার ছিলেন, জহুরুল ইসলাম সমাজ সেবক ৮নং ওয়াড নাগেশ্বরী পৌরসভা।
এছাড়াও স্বপ্ন সিঁড়ি যুব উন্নয়ন সংগঠন এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
