এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত নবাগত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষকদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের রংপুর- দিনাজপুর অঞ্চল পরিচালক আজিজুর রহমান সরকার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা শাখার উপদেষ্টা মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ আনোয়ার হোসেন।
আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল আমিন হামিদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, মইদাম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি খুরশিদ আলম।
পরে শিক্ষকদের সম্মাননা স্মারক ও বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
