বাল্যবিয়ে বন্ধে সামাজিক সচেতনতার পাশাপাশি প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ের কুফল ও আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে দিনব্যাপী খেলাধুলা, সাইকেল র‍্যালী , বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলার শহীদ লেঃ সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।

জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহীদ লেঃ সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিম উদ্দিন সরকার, উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম। শহীদ লেঃ সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পারভিন সুলতানা, সহকারী শিক্ষক আব্দুল মালেক খোকন, জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের সহ-সভাপতি লিমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ের কুফল ও প্রতিকারের বিষয়ে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবকদের অবহিত করেন ও বাল্যবিয়ে বন্ধে সামাজিক সচেতনতার পাশা-পাশি আইনের যযথাযথ প্রয়োগের কথা বলেন।
এবং সচেতনতা সৃষ্টির লক্ষে আরো জোড়ালো পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান।

দিনব্যাপী অনুষ্ঠানটির খেলাধুলা পরিচালনা ও সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ও জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী শান্ত। পরে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Share Button