জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী উপজেলা) আসন হতে এবারের মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কুড়িগ্রাম জেলার সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চুড়ান্ত রুপ নিলে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে যান। দেশবাসির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সফলতা পায়। দীর্ঘ বছর ভোটাধিকার হারানো জাতি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখতে শুরু করেন। ফলে ভোটের মাঠে সরব হয় জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রত্যাশিরা। এদের মধ্যে অন্যতম একজন কর্মীবান্ধব জনপ্রিয় নেতা, উন্নয়নের কান্ডারী ও সমাজসেবক জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সোহেল দলীয় কর্মসূচী পালনসহ তার নির্বাচিত এলাকার শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গ্রামে গিয়ে গণসংযোগ করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কর্মসূচীসহ দলীয় বিভিন্ন কর্মসূচী পালনে নেতৃত্ব দিচ্ছেন।
গরীব, দুঃখী ও মেহনতি মানুষের নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে এ আসনে দল মনোনয়ন দেবে বলে ভোটার ও নেতাকর্মীরা মনে করছেন।
স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও উন্নয়নে ৬৪ নম্বরে রয়ে গেছে কুড়িগ্রাম জেলা। তাই পিছিয়ে কুড়িগ্রাম-২ আসনের মানুষের দারিদ্র্যতা দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা সহ তহবিল গঠন, নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন, বন্যার্তদের পুনর্বাসন ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা, জেলা শহরের সৌন্দর্য বর্ধনে কাজ করতে চান আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এছাড়াও জনদুর্ভোগ লাঘবে শহরের ভেতরে থাকা নৈশকোচ কাউন্টারগুলো সরিয়ে শহরের বাইরে স্থায়ীভাবে নৈশকোচ স্ট্যান্ড নির্মাণ করা, অটোরিকশা ও থ্রিহুইলার চলাচল নিয়ন্ত্রণ করে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, পাশাপাশি পৌর এলাকার জরাজীর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার করা সহ শহরের জলাবদ্ধতা নিরসনে কাজ করা। এবং নির্বিঘ্নে যান চলাচলের জন্য শহরের প্রবেশমুখ ত্রিমোহনী থেকে শাপলা চত্বর পর্যন্ত ডিভাইডারযুক্ত চার লেন এর সড়ক নির্মাণ করতে চান বলে জানান এ নেতা।
আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “সমৃদ্ধ কুড়িগ্রাম গড়তে সবার সহযোগিতা অপরিহার্য। শুধু আশার বানী নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করার সুযোগ চাই। কুড়িগ্রাম-২ কে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চাই। গরীব, দুঃখী, মেহনতি ও চরাঞ্চলের মানুষের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। আজীবন মানুষের কল্যানে কাজ করেরে যেতে চাই।”
বিএনপির ছাত্র উইং-এর রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সভাপতি মোঃ রাকিবুল হাসান জানান- সোহেল ভাই একজন মাটির মানুষ। কুড়িগ্রামের মাটি ও কুড়িগ্রামের মানুষের সুখে-দুঃখে তিনি সব সময়ই পাশে ছিলেন, আছেন। ছাত্রবান্ধব এই নেতা বর্তমানের জেনারেশনের পালস বুঝেন, আমরা আশাবাদী এইবার কুড়িগ্রাম-২ নিয়ে। ইনশাআল্লাহ।
