আ. হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসিল্যাণ্ড নির্বাচিত হয়েছেন সখীপুরের আয়শা জান্নাত তাহেরা। টাঙ্গাইল জেলার রাজস্ব প্রশাসনের কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে জেলা প্রশাসক রাজস্ব পদক প্রদান করা হয়। শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় তাকে জেলা প্রশাসক রাজস্ব পদক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার(৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব প্রশাসন পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক রাজস্ব পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পদক তুলে দেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা.মোস্তারী কাদেরী।
উল্লেখ্য, আয়শা জান্নাত তাহেরা ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স সম্পন্নের পর ৩৩তম বিসিএস দিয়ে ২০১৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। প্রথমে তিনি নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর ২০১৭ সালে পদোন্নতি পেয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন।
যোগদানের পর তিনি সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আয়শা জান্নাত তাহেরা পদক প্রাপ্তির ব্যাপারে বলেন, এ অর্জন আমার একার নয়। সকলের সহযোগিতায় এ গৌরবময় অর্জন সম্ভব হয়েছে। আগামীতে আরও ভাল কাজ করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এ দিকে সখীপুরের এসিল্যান্ড টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ হওয়ার সখীপুর বার্তার সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারসহ সাংবাদিকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
