শান্তিনগরে মি. ডি আই ওয়াই এর পঞ্চম স্টোর উদ্বোধন

নয়া খবর ডেস্ক:

গ্রাহক‌দের কাছ থে‌কে ব‌্যাপক সাড়া পাওয়ার পর, মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডি আই ওয়াই আনুষ্ঠানিকভাবে বাংলা‌দে‌শে তাদের পঞ্চম স্টোর উদ্বোধন করেছে। নতুন স্টোরটির অবস্থান ঢাকার শা‌ন্তিগ‌রের ১৬৯/১ কনকর্ড গ্র্যান্ড এ ।

বৃহস্প‌তিবার এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চম স্টোর‌টি চালু করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. ডি আই ওয়াই বাংলাদেশ-এর শীর্ষ কর্মকর্তারা, যারা ফিতা কেটে স্টোরটি গ্রাহক‌দের জন‌্য চালু ক‌রেন।

এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দ নূর আনোয়ার হেড অব অপারেশনস, মোহাম্মদ নাসিম আহমেদ ফাইন্যান্স ম্যানেজার, মো. উমার ফারুক হোসেন ওয়্যারহাউস ম্যানেজার, মোঃ হারিস বিন জামালউদ্দিন, এরিয়া ম্যানেজার, মো. মাসুদুর রহমান ইমপোর্ট ম্যানেজার মোহাম্মদ শাহিন মোল্লা এইচ আর ম্যানেজার, মোহাম্মদ নাজির হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার , রাহাত নবি মার্কেটিং ম্যানেজার ।

এসময় তারা ফিতা কেটে মি. ডি আই ওয়াই -এর সম্প্রসারণ ও ক্রেতাদের আরও ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠা‌নে জানা‌নো হয়, MR.DIY “গুণগত মান, সাশ্রয়ী দাম এবং নানান বৈচিত্র্যের সমাহার, এক ছাদের নিচে আপনার সকল চাহিদা পূরণের নির্ভরযোগ্য ঠিকানা।”
মিঃ ডি আই ওয়াই তাদের “Always Low Prices” নীতির প্রতি অটল থেকে গুণগতমান বজায় রেখে কম দামে পণ্য সরবরাহ করছে।

শান্তিনগরে চালু হ‌ওয়া নতুন স্টো‌রে ১০,০০০+ পণ্য রয়েছে, যা ১০টি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত: গৃহস্থালী পণ্য, হার্ডওয়্যার সরঞ্জাম, ইলেকট্রনিক আইটেম, গাড়ির এক্সেসরিজ, ফার্নিশিং সামগ্রী, স্টেশনারি ও খেলাধুলার সরঞ্জাম, খেলনা ও উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ, জুয়েলারি ও কসমেটিকস

প্রত্যেক পরিবারের সদস্যদের জন্য কিছু না কিছু থাকছে, যা একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে, ১১ – ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার ক্যাম্পেইন! ক্রেতারা ১,০০০ টাকা বা তার বেশি কেনাকাটা পাচ্ছেন মিঃ ডি আই ওয়াই এর ছাতা ফ্রি।

এ ছাড়া উদ্বোধনের আনন্দ আরও বাড়িয়ে তুলতে মিঃ ডি আই ওয়াই TOP FAN ক্যাম্পাইনে অংশ নিয়ে জিতে নিতে পারবেন বিশেষ পুরস্কার!

Share Button