নাগেশ্বরীতে মেইল বাস চালুর দাবিতে মানবন্ধন সোমবার।। লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেইল বাস চালুর দাবিতে সোমবার অনুষ্ঠিত হবে মানববন্ধন ও সমাবেশ। এজন্য নাগরিক কমিটি-নাগেশ্বরীর উদ্যোগে রোববার বিকেলে ভূরুঙ্গামারী থেকে রংপুর পর্যন্ত সরাসরি মেইল বাস সার্ভিস চালুর দাবিতে নাগেশ্বরী পৌরসভার বিভিন্ন হাট বাজার, লোকালয়ে ঘুরে ঘুরে দোকান পাট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল শ্রেণিপেশার মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সভাপতি রবিউল ইসলাম খাঁন, সহ-সভাপতি অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, জালাল উদ্দিন, দিপু ব্যাপারী, আবু হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।
উল্লেখ্য ভূরুঙ্গামারী হতে রংপুর পর্যন্ত প্রায় ১শ কিলোমিটার দীর্ঘ পথে সরাসরি কোনো বাস সার্ভিস চালু না থাকায় দুর্ভোগে যাতায়াত করতে হয় উত্তর ধরলার নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষকে। তাই তাদের এই প্রাণের দাবি আদায়ে ৮ জুলাই সোমবার বেলা ১১টায় নাগেশ্বরী উপজেলা গেটের সামনে মানবন্ধনের আয়োজন করেছে নাগরিক কমিটি-নাগেশ্বরী। ওই মানববন্ধনে সকল শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।

Share Button