কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’-এর কুড়িগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত জেলা কমিটি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করে নানা কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে সবুজ বাংলাদেশ বৃক্ষরোপণ, নদী-খাল সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগকালীন ত্রাণ সহায়তার মতো কার্যক্রম পরিচালনা করে আসছে।
নবগঠিত কুড়িগ্রাম জেলা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জুয়েল রানা।
তারা জানিয়েছেন, আমরা কুড়িগ্রাম জেলায় সবুজায়নকে আরও জোরদার করবো। তরুণদের সম্পৃক্ত করে পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
কমিটির পূর্ণাঙ্গ তালিকা, সভাপতি: মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক: মোহাম্মদ জুয়েল রানা।
গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা, সিনিয়র সহ-সভাপতি: আব্দুর রাজ্জাক রিপন, সহ-সভাপতি: মোঃ আসাদুল্লাহ আল গালিব, মোঃ সোহেল রানা, মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: আবু হাসনাত, যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ আতিকুর রহমান, মোঃ সবুজ মিয়া, মোঃ শামিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক: মোঃ আব্দুর রহমান, সহঃ সাংগঠনিক সম্পাদক: মোঃ জুয়েল রানা, অর্থ সম্পাদক: মোঃ আসলাম হোসাইন, সহঃ অর্থ সম্পাদক: মোঃ ফুল মিয়া, দপ্তর সম্পাদক: মোঃ লিটন মিয়া, সহঃ দপ্তর সম্পাদক: ফরহাদ ইসলাম, প্রচার সম্পাদক: মাহমুদ হাসান মিঠু প্রধান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মোছাঃ জেসমিন খাতুন, কৃষি বিষয়ক সম্পাদক: মোঃ আতাউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ আবু খায়ের ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আলমগীর হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক: রোকাইয়া ইসলাম রিতু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: কামরুন নাহার জুঁই, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: মাহমুদুল হাসান, প্রকল্প বিষয়ক সম্পাদক: নাজমুল হোসাইন লিমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ হাবিবুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: সজল চন্দ্র মহন্ত, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: নাছিমুজ্জামান নাঈম, যোগাযোগ বিষয়ক সম্পাদক: মোঃ আমির হোসেন, নদী সংরক্ষণ বিষয়ক সম্পাদক: ইহসানুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: সোয়াইব মাহমুদ সিয়াম, আইন বিষয়ক সম্পাদক: মোঃ জহুরুল ইসলাম বাদল।
কার্যকারী সদস্যরা,মোঃ সিয়াম আহমেদ, মোঃ লিটু মিয়া, মোঃ শামীম মিয়া, মমিনুল ইসলাম, মন্ডল তারা, মোর্শেদুল রহমান, রবিউল ইসলাম, জাহিদ হাসান, মোহাম্মদ মুছা বাবু, মাহমুদুল হাসান আতিক প্রমুখ।
নবগঠিত কমিটি জানিয়েছে, কুড়িগ্রামের প্রতিটি উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হবে। পাশাপাশি নদী ও খাল দখলমুক্ত রাখতে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। শিক্ষার্থীদের নিয়ে পরিবেশবান্ধব ক্যাম্প আয়োজন এবং স্থানীয় পর্যায়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগও গ্রহণ করা হবে।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং দুর্যোগকালীন ত্রাণ সহায়তাও এ কমিটির অন্যতম অঙ্গীকার।
সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কুড়িগ্রাম জেলা কমিটি স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে। তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে এই কমিটি কুড়িগ্রামকে সবুজ ও টেকসই পরিবেশের উদাহরণ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।
