বান্দরবনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৪সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালন১০টায় বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সভাপতি বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এস, এম, মনজুরুল হক।

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বদরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল কালাম,বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গনি,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো:নাছির উদ্দিন, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল আউয়াল,মাওলানা বদিউল আলম,মাওলানা ইলিয়াছ, সিনিয়র শিক্ষক মো: আব্দুস সাত্তার’সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ওসমান গনি ও জেলা পরিষদের সদস্য মো:নাছির উদ্দিন বলেন বিগত স্বৈরাচার সরকার মাদ্রাসার ছাত্রদের অবহেলা করেছেন বিভিন্ন চাকরির ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের চাকরি দেন নাই। এবং মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের উপর বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে অমানবিক নির্যাতন করেছেন।

বিশেষ অতিথি জেলা পরিষদের সদস্য এডভোকেট মো: আবুল কালাম বক্তব্যে বলেন বান্দরবান জেলা সদরে একটি মাত্র এমপি ভুক্ত ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে যেটুকু উন্নয়ন হওয়া দরকার সেটুকু উন্নয়ন হয়নি। বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় একটি হোস্টেল প্রয়োজন সে ব্যাপারে তিনি জেলা পরিষদ থেকে একটি ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন জেলা প্রশাসক মহোদয় যদি একটু সুদৃষ্টিতে তাকাই উক্ত মাদ্রাসাটি আরো উন্নয়ন হবে বলে আশা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক বলেন স্কুলের শিক্ষার্থীরা শুধুমাত্র বাংলা অংক ইংরেজি বিষয়ে পড়ালেখা করেন কিন্তু আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলা অংক ইংরেজির পাশাপাশি আরবি উর্দু ফার্সি বিষয় নিয়ে পড়ালেখা করে। স্কুলের শিক্ষার্থীদের চাইতে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জ্ঞান বেশি কারণ তারা স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকেও চার থেকে পাঁচটি বিষয় বেশি পড়ালেখা করেন। তিনি আরো বলেন বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসার ছাত্রছাত্রীদের অবহেলা করার মত কিছু নেই। মাদ্রাসার অনেক ছাত্র-ছাত্রী আলিম পাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য ভর্তি হয় সেখান থেকেই তারা উচ্চশিক্ষা অর্জন করে বিভিন্ন সরকারি দপ্তরে উচ্চ পদে কর্মরত আছেন। তাই তিনি ছাত্রদের উদ্দেশ্য করে বলেন তোমাদের লক্ষ্য স্থির রাখতে হবে তোমাদের লক্ষ্য যদি ঠিক থাকে একদিন তোমরাই সফল হবে ইনশাল্লাহ। তিনি বলেন আমি বর্তমানে বান্দরবান পৌরসভার পৌর প্রশাসক হিসেবে দায়িত্বে আছি বান্দরবান পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণসহ শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছি। তোমাদের মধ্যে যদি কোন শিক্ষার্থী অর্থের অভাবে বই খাতা ইত্যাদি শিক্ষা সামগ্রী ক্রয় করতে না পারো তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি চাই তোমাদের মধ্য থেকে একদিন ডিসি, এসপি, মন্ত্রী হবে। পরিশেষে তিনি বলেন মাদ্রাসার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা ব্যবস্থা করা হবে এবং সাধ্য অনুযায়ী মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। তিনি আরো বলেন প্রতিষ্ঠানিক পড়ালেখার মান বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের পাঠদানে আন্তরিক হতে হবে তাহলেই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করা যাবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ বদরুল হক বলেন এই বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানে ১৭ টি ইভেন্ট এর উপরে প্রতিযোগিতা হয় ১৭ টি ইভেন্টে ১৫৬টি পুরস্কার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বিনোদনের জন্য এসব সংস্কৃতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় তিনি আরো বলেন বান্দরবান জেলা সদরে উপজেলা ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় ২০২৪ সালে বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ফাইনাল খেলায় রানার-আফ অর্জন করেছেন। আমাদের মাদ্রাসায় একটি মাঠ না থাকার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে খুবই অসুবিধা হয় বলে জানান।

Share Button