টাঙ্গাই‌লে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

আ. হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-

টাঙ্গাই‌লে স্কুল শিক্ষ‌কের উপর সন্ত্রাসী হামলার প্র‌তিবা‌দে সড়ক অবরোধ ক‌রে বিক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে শিক্ষার্থীরা।
আজ ‌রোববার (০৭ জুলাই) টাঙ্গাইলের বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন ক‌রে হামলাকারীদের গ্রেপ্তার ও শা‌স্তির দাবী‌তে এই কর্মসূচী পালন ক‌রে তারা।

জানা যায় গত শনিবার টাঙ্গাইল সদর উপ‌জেলার বা‌ঘিল কে‌ কে মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের ইং‌রে‌জি বিষ‌য়ের শিক্ষক আকরাম হো‌সে‌ন‌কে স্কুলের পাশে এক দল সন্ত্রাসী হামলা চালায়। হামলায় ইংরেজির শিক্ষক আকরম হোসেন আহত হন।

ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি দানেজ আলী জানান, আকরম হোসেন স্কুলে আসার পথে একদল সন্ত্রাসী তার উপর হামলা করে। সন্ত্রাসীদের লাঠির আঘাতে তার মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

প‌রে আহত আকরম হোসেনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে স্কুলের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে। তারা স্কুলের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে দুপুর পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে। পরে দুপুরে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফী স্কুলে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। তিনি শিক্ষকের উপর হামলাকারীদের শাস্তির জন্য প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

হামলার শিকার শিক্ষক আকরম হোসেন জানান, হামলাকারীরা পথ অবরোধ করে হুমকি দিয়ে স্কুলের দপ্তরি নিয়োগ পরীক্ষায় তাকে মাথা না ঘামাতে বলেন। এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে পেটায়। হামলাকারীরা ৬/৭ জন ছিলো। তাদের মাস্ক ও হেলমেট পরা থাকায় কাউকে চিনতে পারেননি। শনিবার সন্ধ্যায় শিক্ষক নিজেই বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ জানান, হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share Button