টেলিটকে ১০০ জিবি ইন্টারনেট মাত্র ৬৫১ টাকা

অর্থ ও বাণিজ্য ডেস্ক:

টেলিটক আমাদের ফোন,আসুন দেশী সিম ব্যবহার করি
এভাবেই কথাগুলো বলেছি শব্দের বাজারে হাফিজুর মেম্বার।
১০ জিবি ইন্টারনেট মাত্র ৭১ টাকায় পাচ্ছে গ্রাহক যা অন্য অপারেটরে চার জিবির ইন্টারনেট দাম ১৫০ টাকা। নামমাত্র মূল্যে গ্রাহককে অফার করছে মিনিট ও ইন্টারনেট এ যেন বড় এক পাওয়া। একজন রিটেইলার রাহিম তার ভাষ্যমতে ২০১০ সাল থেকে সে একজন রিটেলার বিগত সময়ে এতটা উন্নয়ন হয়নি টেলিটক এ যতটা উন্নয়ন হয়েছে ২৪ এর পরে, এক প্রশ্নের জবাব বলে, ২৭১ টাকায় ২৫ জিবি আনলিমিটেড এই প্যাকেজটি প্রচুর চলে, ব্যালেন্সে টাকা থাকলে মাই টেলিটক অ্যাপস থেকে ইন্টারনেট কেনা যায়, সবচেয়ে বড় চমক ১০০ জীবির দাম মাত্র ৬৫১ টাকা, এবং বান্ডিল প্যাকেজ রয়েছে ৬৪৮ টাকায় এক হাজার মিনিট ৫০ জিবি ৩০ দিন। আগামী সরকার যদি টেলিটকে ইনভেস্ট করে মার্কেট শেয়ার ৩% থেকে ৫০% যাওয়া সম্ভাবনা রয়েছে।
রংপুর পায়রা চত্বরে বিকাশ এজেন্ট রিপন এক প্রশ্ন জবাবে তিনি আমাদেরকে জানায় যে আগে আমরা শুধুমাত্র বিকাশ থেকে বিকাশেই টাকা দিয়ে হাজারে পাঁচ টাকা কমিশন পাইতাম, কিন্তু টেলিটক আমাদেরকে বাড়তি একটি আয়ের সুযোগ করে দিয়েছে। এজন্য ধন্যবাদ জানাই ১০০০ টাকা বিক্রি করলে আমরা ২৫ টাকা কমিশন পাই, এবং আমি বিকাশ থেকেই প্রতিদিনই কমবেশি টেলিটকের রিচার্জ দেই গ্রাহক ফিরিয়ে দেই না। মোহাম্মদ রফিকুল ইসলাম নামে একজন রিটেলার কুড়িগ্রামে তাকে প্রশ্ন করা হলে যে আপনি কি রকম সার্ভিস পাচ্ছেন আগে এবং পরে, সে জানাই গত ২৪ মে ২০২৩ সালে অভিযোগ পর আমাদের প্রস্তাবিতকচাকাটা উপজেলায় একটি সাইট নির্মাণের হয়, বর্তমান ব্যবস্থাপক পরিচালক মহোদয় আসার পর নতুন এই সাইটটি উদ্বোধন হয় ১৭ ই মার্চ ২০১৪ এই সাইটটিতে আশপাশের যত জন, রিটেলার রয়েছে প্রতিদিন চার থেকে সাত হাজার টাকা পর্যন্ত রিসার্চ বিক্রি করি আমরা চাই টেলিটক আরো উন্নয়ন হোক, সেই সাথে এই উপজেলাটি শতভাগ নেটওয়ার্কের আওতায় আনার ও আকুল আবেদন জানায় সকল রিটেলার । সরকার টেলিটক কে ইনভেস্ট করুক তাহলে এই টেলিটক অনেকে এগিয়ে যাবে।
সারাদেশে জরিপ করে দেখা যায় গ্রাহক প্রথম চাহিদা টেলিটক, কিন্তু টেলিটকের বিগত সময়ে সাইটগুলো অনেক দূরবর্তী হওয়ার কারণে গ্রাহক ডিসকানেক্ট সম্মুখীন হয়, কিন্তু বর্তমান যোগ্য ব্যবস্থাপক পরিচালক মহোদয়ের মাধ্যমে দক্ষ প্লানিং, মাধ্যমে এক একটি পথ অতিক্রম করা হচ্ছে বলে জানিয়েছে টেলিটকের কিছু কর্মকর্তা। কোন এক সময় টেলিটক ছিল সোনার হরিণ, পেপার, পত্রিকায় আসতে বেশি কিছু চাই না যৌতুক হিসেবে একটি টেলিটক সিম চাই, সেই টেলিটক আবারও ঘুরে দাঁড়াচ্ছে ফেনীর জেলার যোগ্য সন্তানের হাত ধরে।

Share Button